Instagram-এর কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট
চলে এসেছে
Instagram কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট 13 বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য কনটেন্ট সেটিংস অনুযায়ী পরিচালিত হয়
আমরা 13+ বয়সের জন্য প্রযোজ্য কনটেন্ট রেটিং অনুযায়ী Instagram কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সংক্রান্ত অভিজ্ঞতা পরিবর্তন করেছি এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ পছন্দ করেন এমন মা-বাবাদের জন্য আরও কঠোর সেটিং যোগ করেছি। বেছে নেওয়া কিছু দেশে উপলভ্য আছে এবং শীঘ্রই আরও কিছু দেশে উপলভ্য হবে।
*সোশ্যাল মিডিয়া ও সিনেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের কনটেন্ট সেটিংস আপডেট করার সময় আমরা MPA-র সাথে কাজ করিনি এবং সেটি Instagram-এ কোনো কনটেন্টের রেটিং দেয় না ও কোনোভাবেই আমাদের কনটেন্ট সেটিংসকে সমর্থন বা অনুমোদন করে না। বরং, আমরা MPA-র সর্বজনীন নির্দেশিকা যা মা-বাবারা ইতিমধ্যেই পরিচিত এবং এর পাশাপাশি মা-বাবাদের ফিডব্যাক থেকে অনুপ্রেরণা নিয়েছি। আমাদের কনটেন্ট মডারেশন সিস্টেমগুলো মুভি রেটিং বোর্ডের মতো নয়, তাই অভিজ্ঞতাও ঠিক এক রকম নাও হতে পারে।
কিশোর-কিশোরীদের জন্য ডিফল্ট সেটিংস
কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট এক্সপ্লোর করা
কারা কিশোর-কিশোরীদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কিশোর-কিশোরীরা কী ধরনের কনটেন্ট দেখতে পারবেন, সে সম্পর্কিত বিল্ট-ইন সীমাবদ্ধতা কিশোর-কিশোরীরা পাবেন।
ব্যক্তিগত অ্যাকাউন্ট
মেসেজ
লুকানো শব্দ
কনটেন্ট সেটিং
সময় পরিচালনা করা
ট্যাগ, উল্লেখ ও লাইভ
ব্যক্তিগত অ্যাকাউন্ট
কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট অটোমেটিক 'ব্যক্তিগত' হিসাবে সেট করা থাকে। 16 বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা মা-বাবা বা অভিভাবকের সাহায্যেই শুধুমাত্র এই ডিফল্ট সেটিং পরিবর্তন করতে পারেন। Instagram-এ কীভাবে তত্ত্বাবধান সেট আপ করবেন সেটি জানুন।
5:26
অ্যাকাউন্টের প্রাইভেসি
অ্যাকাউন্টের প্রাইভেসি
ব্যক্তিগত অ্যাকাউন্ট
ব্যক্তিগত অ্যাকাউন্ট
আপনার অ্যাকাউন্ট পাবলিক হলে, আপনার প্রোফাইল ও পোস্ট Instagram-এ ও তার বাইরে যে কেউ দেখতে পাবেন, এমনকি তাদের কোনো Instagram অ্যাকাউন্ট না থাকলেও।
আপনার অ্যাকাউন্ট পাবলিক হলে, আপনার প্রোফাইল ও পোস্ট Instagram-এ ও তার বাইরে যে কেউ দেখতে পাবেন, এমনকি তাদের কোনো Instagram অ্যাকাউন্ট না থাকলেও।
আপনার অ্যাকাউন্ট ব্যক্তিগত হলে, হ্যাশট্যাগ ও লোকেশন পেজে আপনার ফটো বা ভিডিও সহ আপনি অন্য যা কিছু শেয়ার করেন তা শুধুমাত্র আপনার অনুমোদন করা ফলোয়াররাই দেখতে পাবেন। এছাড়া তারাই আপনার ফলোয়ার ও ফলো করা অ্যাকাউন্টের লিস্ট দেখতে পাবেন।
আপনার অ্যাকাউন্ট ব্যক্তিগত হলে, হ্যাশট্যাগ ও লোকেশন পেজে আপনার ফটো বা ভিডিও সহ আপনি অন্য যা কিছু শেয়ার করেন তা শুধুমাত্র আপনার অনুমোদন করা ফলোয়াররাই দেখতে পাবেন। এছাড়া তারাই আপনার ফলোয়ার ও ফলো করা অ্যাকাউন্টের লিস্ট দেখতে পাবেন।
প্রতিটি কিশোর-কিশোরী অনন্য এবং প্রতিটি পরিবারের অভিভাবকত্ব করার একটি নিজস্ব পদ্ধতি রয়েছে। এই কারণে গত বছর আমরা Instagram-এ 'কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট' লঞ্চ করেছিলাম, যাতে অটোমেটিক ও বিল্ট-ইন সুরক্ষা ব্যবহার করে এটি ঠিক করা যায় যে কিশোর-কিশোরীর সাথে কারা যোগাযোগ করতে পারবেন এবং তারা কোন ধরনের কনটেন্ট দেখতে পাবেন। সমীক্ষায় অংশ নেওয়া 94% মা-বাবা বলেন যে, কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট মা-বাবাদের জন্য সহায়ক হয়ে উঠেছে।
প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
আপনি কীভাবে নিশ্চিত করছেন যে কিশোর-কিশোরীরা নিজেদের বয়স মিথ্যা বলবেন না?
আপনি কীভাবে নিশ্চিত করছেন যে কিশোর-কিশোরীরা নিজেদের বয়স মিথ্যা বলবেন না?
আমরা জানি কিশোর-কিশোরীরা তাদের বয়স সম্পর্কে মিথ্যা বলতে পারেন এবং সেই কারণেই আমরা কিশোর-কিশোরীদের নতুন উপায়ে তাদের বয়স ভেরিফাই করতে বাধ্য করছি, যেমন, তারা যদি প্রাপ্তবয়স্ক দেখানোর জন্মদিন দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করেন। এছাড়াও, আমরা নতুন প্রযুক্তি তৈরি করছি যাতে যেসব কিশোর-কিশোরী বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন, তাদের খুঁজে অটোমেটিক সুরক্ষিত সেটিংসে রাখা যায়।আরও জানুন
কিশোর-কিশোরীদের জন্য প্রযোজ্য অ্যাকাউন্টে কী কী অটোমেটিক নিরাপত্তা রয়েছে?
কিশোর-কিশোরীদের জন্য প্রযোজ্য অ্যাকাউন্টে কী কী অটোমেটিক নিরাপত্তা রয়েছে?
কিশোর-কিশোরীর অ্যাকাউন্টের সাহায্যে, কিশোর-কিশোরীরা অটোমেটিক এমন নিরাপত্তা সেটিংস পান যা তাদের কন্ট্যাক্ট ও অনুপযুক্ত কনটেন্ট সীমিত করে, এর পাশাপাশি এমন সেটিংসও পান যাতে তারা Instagram-এ কার্যকরভাবে সময় কাটাচ্ছেন কি না, তা নিশ্চিত করে। এই বিল্ট-ইন ডিফল্ট সেটিংসে ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং সংক্রান্ত সীমাবদ্ধতা, কারা কিশোর-কিশোরীদের ট্যাগ বা উল্লেখ করতে পারবেন সেই সংক্রান্ত সীমাবদ্ধতা, প্রতিদিন 60 মিনিট হয়ে যাওয়ার পর অ্যাপ থেকে বেরিয়ে আসার জন্য রিমাইন্ডার, রাতের বেলা নোটিফিকেশন মিউট করে রাখা ইত্যাদি রয়েছে।
কিশোর-কিশোরীরা কি এইসব নিরাপত্তা থেকে অপ্ট-আউট করতে পারেন?
কিশোর-কিশোরীরা কি এইসব নিরাপত্তা থেকে অপ্ট-আউট করতে পারেন?
13 থেকে 15 বছর বয়সী কিশোর-কিশোরীরা মা-বাবার অনুমতি ছাড়া এই সেটিংস পরিবর্তন করে সেগুলোর কঠোরতা কমাতে পারবেন না। এছাড়াও, যেসব কিশোর-কিশোরী ‘মা-বাবার তত্ত্বাবধান’ সুবিধায় যুক্ত রয়েছেন (বয়স যাই হোক না কেন), তাদের এইসব সেটিং পরিবর্তন করে কম কঠোর স্তরে যেতে মা-বাবার অনুমতি প্রয়োজন হবে।
এখন কি কিশোর-কিশোরীদের Instagram ব্যবহার করার জন্য মা-বাবার অনুমতি নিতে হবে?
এখন কি কিশোর-কিশোরীদের Instagram ব্যবহার করার জন্য মা-বাবার অনুমতি নিতে হবে?
না। মা-বাবাকে নিজের কিশোর-কিশোরী সন্তানের Instagram ব্যবহার করার বিষয়টি অনুমোদন করতে হয় না। কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে মা-বাবারা আশ্বস্ত থাকতে পারেন যে তাদের কিশোর-কিশোরী সন্তানদের আপনা-আপনি নিরাপদ, বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হবে। 13 থেকে 15 বছর বয়সী কিশোর-কিশোরীরা যদি কোনো অটোমেটিক সেটিং পরিবর্তন করে সেটিকে কম কঠোর করতে চান, তাহলে তা করার জন্য তাদের মা-বাবার অনুমতি লাগবে।
আমি কি নিজের কিশোর-কিশোরী সন্তানের হয়ে তার সেটিংস পরিবর্তন করতে পারব?
আমি কি নিজের কিশোর-কিশোরী সন্তানের হয়ে তার সেটিংস পরিবর্তন করতে পারব?
অভিভাবকীয় তত্ত্বাবধান চালু করা থাকলে, মা-বাবারা তাদের কিশোর-কিশোরী সন্তানের সেটিংস পরিবর্তন করার অনুরোধ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবেন। শীঘ্রই, মা-বাবারা যদি অভিভাবকীয় তত্ত্বাবধান চালু করে থাকেন, তাহলে তারা তাদের পক্ষ থেকে কিশোর-কিশোরীদের ডিফল্ট সেটিংস আরও কঠোর অবস্থায় পরিবর্তন করতে পারবেন।
আমি কীভাবে কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট সম্পর্কিত সাহায্য পাব?
আমি কীভাবে কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট সম্পর্কিত সাহায্য পাব?
কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট সম্পর্কে আরও জানতে, হেল্প সেন্টার দেখুন।
এই ফিচারের সাহায্যে কি মা-বাবারা নিজেদের কিশোর-কিশোরী সন্তানের মেসেজ পড়তে পারবেন?
এই ফিচারের সাহায্যে কি মা-বাবারা নিজেদের কিশোর-কিশোরী সন্তানের মেসেজ পড়তে পারবেন?
না — মা-বাবারা এরপরও নিজেদের কিশোর-কিশোরী সন্তানের মেসেজ পড়তে পারবেন না। এই নতুন ফিচারটি দিয়ে তারা দেখতে পাবেন যে তাদের কিশোর-কিশোরী সন্তান গত 7 দিনে কাদের সাথে চ্যাট করেছেন, তবে সেইসব মেসেজের কনটেন্ট দেখতে পাবেন না। আমাদের সবকটি ‘মা-বাবার তত্ত্বাবধান’ সংক্রান্ত ফিচার ডিজাইন করার ক্ষেত্রেই, মা-বাবাদের নিজেদের কিশোর-কিশোরী সন্তানের অনলাইন অভিজ্ঞতাতে আরও বেশি করে যুক্ত হওয়া এবং কিশোর-কিশোরীদের প্রাইভেসি ও স্বাধীনতা রক্ষা করার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা হয়েছে।
সীমিত কনটেন্ট সেটিং কীভাবে কাজ করে?
সীমিত কনটেন্ট সেটিং কীভাবে কাজ করে?
আমরা বুঝতে পারছি যে মা-বাবাদের কাছে কোন জিনিসগুলো উপযুক্ত, সেই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। সেই কারণে আমরা এখন 'সীমিত কনটেন্ট' নামের একটি নতুন ও আরও সীমাবদ্ধ সেটিং অফার করছি, যা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের অভিজ্ঞতা থেকে আরও বেশি কনটেন্ট ফিল্টার করবে, সার্চ রেজাল্টকে আরও বেশি সীমিত করবে এবং কিশোর-কিশোরীদেরকে পোস্টের নিচে কমেন্ট দেখা, করা বা পাওয়া বন্ধ করবে।