Instagram-এ নিরাপদ, বয়সোপযোগী অভিজ্ঞতা গড়ে তোলা
মা-বাবা ও কিশোর-কিশোরীদের নিরাপদ ও সচেতন রাখার জন্য আমরা বিভিন্ন টুল ও রিসোর্স রেখেছি। আত্মবিশ্বাস ও মানসিক শান্তি নিয়ে Instagram এক্সপ্লোর করার জন্য আমাদের গাইড, পরামর্শ ও ইনসাইট দেখুন।
Instagram-এ নতুন কী আছে
মা-বাবা ও কিশোর-কিশোরী সন্তানদের আরও ভালো টুল ও অভিজ্ঞতা দিতে, Instagram সর্বদা উন্নতি করছে।
বয়স উপযোগী কনটেন্ট ফিল্টার
Instagram কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট 13+ কনটেন্ট রেটিং শর্ত এবং মা-বাবাদের ফিডব্যাক অনুসারে তৈরি করা হয়েছে।
আরও জানুন
এক জায়গাতেই সমস্ত কিছু পরিচালনা করা
আপনার কিশোর-কিশোরী সন্তানের সব Meta অ্যাকাউন্ট এক জায়গায় তত্ত্বাবধান করার জন্য একটি আমন্ত্রণ পাঠান।
আরও জানুন
Instagram-এ AI সুরক্ষা
কিশোর-কিশোরী অ্যাকাউন্টের তত্ত্বাবধানে থাকা মা-বাবারা এখন দেখতে পাবেন যে তাদের কিশোর-কিশোরী সন্তান গত সাত দিনে Meta AI-কে কোন প্রসঙ্গগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।
আরও জানুন
বয়স উপযোগী কনটেন্ট ফিল্টার
Instagram কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট 13+ কনটেন্ট রেটিং শর্ত এবং মা-বাবাদের ফিডব্যাক অনুসারে তৈরি করা হয়েছে।
আরও জানুন
ফিচার ও টুল
Instagram-এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানুন
কিশোর-কিশোরীদের জন্য Instagram-এর বিভিন্ন ফিচার ও টুল সম্পর্কে আরও জানুন,
যা দিয়ে তারা নিরাপদে, বয়সোপযোগী উপায়ে Instagram-এ কোনো কিছু তৈরি, এক্সপ্লোর ও কানেক্ট করতে পারেন।
উপযুক্ত কনটেন্ট
উপযুক্ত কনটেন্ট
আমরা প্রত্যেকের নিরাপত্তা উন্নত করার বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিই। আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে, এমন কনটেন্ট আমাদের টিম রিভিউ করে সরিয়ে দেয়। এছাড়াও, আমরা উল্লেখ করা ধরনের টুল তৈরি করেছি:
- কিশোর-কিশোরীর অ্যাকাউন্টের কনটেন্ট ফিল্টারিং, 13+ বয়সের জন্য প্রযোজ্য কনটেন্ট রেটিং অনুযায়ী অটোমেটিক কাজ করে।
- লুকানো শব্দ টুলের সাহায্যে আপত্তিকর বা অনুপযুক্ত কমেন্ট ও মেসেজ রিকোয়েস্ট চিহ্নিত করা যায়।
তত্ত্বাবধান ফিচারটি চালু থাকলে, মা-বাবা ও অভিভাবকরা:
- তাদের কিশোর-কিশোরী সন্তান কোনো নির্দিষ্ট কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানালে এবং সেই তথ্য মা-বাবা র সাথে শেয়ার করতে চাইলে, নোটিফিকেশন পাবেন
- তাদের কিশোর-কিশোরী সন্তান অল্প সময়ের মধ্যে বার বার আত্মহত্যা বা নিজের ক্ষতি সম্পর্কিত শব্দ খুঁজতে চাইলে, নোটিফিকেশন পাবেন।
কন্ট্যাক্ট ও ইন্টার্যাকশন
কন্ট্যাক্ট ও ইন্টার্যাকশন
আমরা হেনস্থা ও হয়রানির পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করি। কেউ যদি সম্ভাব্য নেতিবাচক বা অশোভন কমেন্ট পোস্ট করার চেষ্টা করেন, তাকে কমেন্ট সংক্রান্ত সতর্কবাণী দেখানো হয়, অর্থাৎ, তাকে জানানো হয় যে এই কমেন্ট পোস্ট করলে সেটি সরানো বা লুকানো হতে পারে।
- আমাদের সীমিত করুন টুলের সাহায্যে কোনো কমেন্ট সীমিত করলে, তা বিধি-নিষেধযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে দেখানো হয় না
- ব্লক করুন টুলের সাহায্যে কিশোর-কিশোরীরা কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারেন, তার পাশাপাশি সেই ব্যক্তি ভবিষ্যতে অন্য অ্যাকাউন্ট খুললেও তা সংশ্লিষ্ট কিশোর-কিশোরীর কাছে অটোমেটিক ব্লকই থাকে
- সীমিত করুন টুলের সাহায্যে কিশোর-কিশোরীরা নতুন ফলোয়ার বা তাকে ফলো করেন না, এমন লোকেদের কমেন্ট ও মেসেজ রিকোয়েস্ট অটোমেটিক লুকাতে পারেন
- "নিয়ন্ত্রণ" টুলের সাহায্যে কিশোর-কিশোরীরা নিয়ন্ত্রণ করতে পারেন যে তিনি যাদের ফলো করেন, তারা না কি কেউই তাকে কমেন্ট, ক্যাপশন বা স্টোরিতে ট্যাগ বা উল্লেখ করতে পারবেন না বা পারবেন
- 16 বছরের কমবয়সী কিশোর-কিশোরী সন্তানরা তাদের মা-বাবার অনুমতি না পেলে লাইভ হতে পারবেন না
তত্ত্বাবধান ফিচারটি চালু করা থাকলে, মা-বাবা ও অভিভাবকরা:
- তার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করছেন এবং কারা তাকে ফলো করছেন, সেই বিষয়ে নোটিফিকেশন পাবেন
- দেখতে পাবেন যে তার কিশোর-কিশোরী সন্তান কাদের ব্লক করেছেন
- নোটিফিকেশন পাবেন, যদি সন্তান কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ জানান এবং সেই অভিযোগ আপনার সাথে শেয়ার করতে চান
- গত 7 দিনে আপনার কিশোর-কিশোরী সন্তান Meta AI-কে কোন প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন, তা দেখা
সময় পরিচালনা
সময় পরিচালনা
কিশোর-কিশোরীদেরকে আমরা Instagram-এ সময় কাটানোর নির্দিষ্ট সীমা ঠিক করতে উৎসাহিত করি। আপনি ও আপনার কিশোর-কিশোরী সন্তান উল্লেখ করা ফিচারগুলো অ্যাক্সেস করতে পারেন:
- স্লিপ মোড ফিচারের সাহায্যে রাতে সব নোটিফিকেশন নিঃশব্দ করা যায় এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস পরিবর্তন করা যায়
- দৈনিক সময়সীমা ও রিমাইন্ডার ফিচার, যেখানে কিশোর-কিশোরীরা প্রতিদিন 60 মিনিট অ্যাপ ব্যবহারের পর তাদের সেই দিনের জন্য অ্যাপ বন্ধ রাখার নোটিফিকেশন পাঠানো হয়। 16 বছরের কম বয়সীরা এই নোটিফিকেশন পরিবর্তন করতে চাইলে, তাদের মা-বাবার কাছ থেকে অনুমতি নিতে হয়
তত্ত্বাবধান ফিচারটি চালু করা থাকলে, মা-বাবা ও অভিভাবকরা:
- কিশোর-কিশোরী সন্তানের আপ ব্যবহার সংক্রান্ত ইনসাইট দেখতে পান
- অ্যাপ ব্যবহারের দৈনিক সময়সীমা সেট করতে পারেন
- কিশোর-কিশোরী সন্তানকে Instagram-এ আরও সময় কাটানোর জন্য অনুরোধ করার সুবিধা দিতে পারেন
অনলাইনে নিরাপত্তা ও প্রাইভেসি
অনলাইনে নিরাপত্তা ও প্রাইভেসি
যারা Instagram ব্যবহার করেন, তাদের নিরাপত্তা ও প্রাইভেসি আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। Instagram-এ কিশোর-কিশোরীরা অ্যাকাউন্ট খুললে, তাদের অ্যাকাউন্টে সুরক্ষিত ও বয়সোপযোগী সেটিংস অটোমেটিক সেট করা থাকে। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে অটোমেটিক ডিফল্ট সেটিংসের মধ্যে রয়েছে:
- 18 বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট। 16 বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা এই সেটিং পরিবর্তন করতে চাইলে, তাদেরকে মা-বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে
- মেসেজ সংক্রান্ত নিয়ন্ত্রণ টুলের সাহায্যে কিশোর-কিশোরীরা নিয়ন্ত্রণ করতে পারেন যে কারা তাদের DM করতে পারবেন, গ্রুপ চ্যাটে যোগ করতে পারবেন এবং তাদের যারা ফলো করেন শুধু তাদের কাছ থেকে মেসেজ পাওয়ার পছন্দ বেছে নিতে পারেন
- DM সংক্রান্ত বিধি-নিষেধের অর্থ হলো কিশোর-কিশোরীরা যাদের ফলো করেন বা যাদের সাথে ইতিমধ্যেই সংযুক্ত, শুধু সেই ব্যক্তিরাই তাদের মেসেজ করতে বা গ্রুপ চ্যাটে যোগ করতে পারবেন
তত্ত্বাবধান ফিচারটি চালু করা থাকলে, মা-বাবা ও অভিভাবকরা:
- কিশোর-কিশোরী সন্তানের অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংস দেখতে পাবেন, যেমন, তার অ্যাকাউন্টের প্রাইভেসি, অর্থাৎ, তিনি কাদের মেসেজ করতে পারেন এবং কারা তাকে গ্রুপ চ্যাটে যোগ করতে পারেন
কল্যাণ
কল্যাণ
Instagram-এ কিশোর-কিশোরীরা সময় কাটিয়ে যাতে ভালো অভিজ্ঞতা পান, সেই বিষয়ে তাদের সাহায্য করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। উল্লেখ করা টুলের বিষয়ে সচেতন করে, আমরা তাদের সাহায্য করতে পারি:
- বিকল্প প্রসঙ্গের নাজ পাঠানো এই টুলের মাধ্যমে আমরা কিশোর-কিশোরীদের নোটিফিকেশন পাঠিয়ে তাদের অন্য কোনো প্রসঙ্গে মনোযোগ দিতে বলি, যাতে তাদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে
- কিশোর-কিশোরীরা যেসব অ্যাকাউন্টের পোস্ট ও স্টোরি দেখতে চান না, মিউট করুন টুলের সাহায্যে তারা সেইসব অ্যাকাউন্ট নিঃশব্দ করতে পারেন
- তাদের পোস্টে এবং স্ক্রোল করার সময় তাদের দেখা পোস্টে লাইকের সংখ্যা লুকাতে পারেন
- কেউ ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি বিষয়ক অথবা নিজেকে আঘাত করা সংক্রান্ত কনটেন্ট খুঁজলে, আমরা তা আটকানোর ক্ষেত্রে সহায়তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ সম্বলিত সাহায্যের উপায় শেয়ার করি
উল্লেখযোগ্য খবর ও সাহায্যের উপায়
রিসোর্স
তত্ত্বাবধানের মতো টুল ব্যবহার করে, কীভাবে ডিজিটাল যুগে সন্তানদের লালন-পালন করা সহজ করে তোলা যায়
কিশোর-কিশোরীদের ডিজিটাল ওয়ার্ল্ড পরিচালনা করতে সাহায্য করার জন্য মা-বাবারা কীভাবে তত্ত্বাবধানের টুল ও অর্থপূর্ণ কথোপকথন ব্যবহার করতে পারেন, Parent Zone-এর প্রতিষ্ঠাতা ও CEO, ভিকি শটবোল্ট
আরও পড়ুন