আমি বিগত কুড়ি বছর ধরে Parent Zone-এর প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ হিসাবে, মা-বাবাদের ডিজিটাল বিশ্বকে ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় খুঁজে বের করতে সাহায্য করে চলেছি। প্রতি বছর, সুযোগগুলো পরিবর্তিত হয় এবং কখনও কখনও নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। আমাদের কিশোর-কিশোরীদের প্রযুক্তিকে ব্যবহার করতে, নতুন নতুন দক্ষতা আয়ত্ত করতে এবং মজাদার তথ্য খুঁজতে দেখতে খুব ভালো লাগে। তার পাশাপাশি, তারা যে নিরাপদ ও দায়িত্বশীল তাও নিশ্চিত করতে হয়। এই কারণেই আমি কিশোর-কিশোরীদের ইতিমধ্যেই ব্যবহার করা অ্যাপগুলোতে মা-বাবার তত্ত্বাবধানের সহায়ক টুল তৈরি করার বিষয়ে মনোনিবেশ করি—এগুলো হলো এমন টুল যা সহজে জড়িত থাকা বা নজর রাখার অনুমতি দেয়, ঠিক যেমন Meta-র ফ্যামিলি সেন্টারে তত্ত্বাবধানের বিকল্পের ক্ষেত্রে হয়ে থাকে।একটিমাত্র আমন্ত্রণের মাধ্যমে, আপনি Instagram, Facebook, Messenger ও Meta Horizon-এ তত্ত্বাবধান সেট আপ করতে পারবেন এবং একটিমাত্র ড্যাশবোর্ড থেকেই সব কিছু পরিচালনা করতে পারবেন। এর মানে, আপনি একই জায়গায় সাম্প্রতিক চেনাজানা ব্যক্তিদের রিভিউ করতে, কাটানো সময়ের উপর নজর রাখতে এবং সময়সীমা নির্ধারণ করতে পারবেন। আপনি ও আপনার কিশোর-কিশোরী সন্তান একসাথে মিলে ঠিক করবেন কতটা নজরদারি করা সঠিক হবে।
মা-বাবারা গুরুত্বপূর্ণ
প্রমাণ থেকে আমরা জানতে পারি যে মা-বাবার লালন-পালনই মূল চাবিকাঠি। কিশোর-কিশোরীদের নিরাপদে থাকতে ও আনন্দ করতে যেসব দক্ষতা, জ্ঞান ও আচরণের প্রয়োজন হয়, সেগুলো তাদের বিকাশ করার ক্ষেত্রে মা-বাবারা যা করেন তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনও কখনও আমরা এই ধরনের আচরণকে ডিজিটাল রেজিলিয়েন্স বলি, তবে আমার পছন্দের শব্দটি হলো 'অর্ডিনারি ম্যাজিক' (সাধারণ বিস্ময়), যা মা-বাবারা প্রতিনিয়ত যা করেন তার বর্ণনা দেয়। আপনি যেভাবেই করুন না কেন, আপনার যে ধরনের ব্যক্তিত্ব হোক না কেন, আপনার কিশোর-কিশোরী সন্তানকে গাইড করার ও তাকে একজন আত্মবিশ্বাসী প্রাপ্তবয়স্ক হতে সাহায্য করার জন্য আপনি যে সময় ব্যয় করেন তা খুব গুরুত্বপূর্ণ ও বিশেষ; এটা অলৌকিক। Meta ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ডিফল্ট সেট করেছে — কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট আপনা-আপনি ব্যক্তিগত হিসাবে সেট করা হয়, অপরিচিত লোকেদের মেসেজ সীমাবদ্ধ করা হয় এবং সংবেদনশীল কনটেন্ট সীমিত করা হয়। ফ্যামিলি সেন্টারের তত্ত্বাবধান টুলগুলো আপনাকে সময় সীমা, অ্যাক্টিভিটির ইনসাইট ও আরও অনেক কিছু দিয়ে সেই ভিত্তি তৈরি করতে সাহায্য করে।তত্ত্বাবধান ও সহায়তা
সেরা টুলগুলো কথোপকথনের স্থান নিতে পারে না, তবে সেগুলো কথোপকথন শুরু করা এবং আপনার সম্মতিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা বজায় রাখার বিষয়টি সহজ করতে পারে। ডিজিটাল যুগে অভিভাবকত্ব কঠিন হয়ে উঠেছে। উপলভ্য টুলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা মা-বাবাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে, তাদের কিশোর-কিশোরী সন্তানের প্রয়োজন অনুযায়ী যথাযথ সীমানা নির্ধারণ করতে এবং অফলাইনে অর্থপূর্ণ কথোপকথন করতে সাহায্য করে।একসঙ্গে আরও ভালো
প্রথম পদক্ষেপ হলো সেটআপ প্রক্রিয়া সহজ করা। আমি জানি পরবর্তীতে যা হবে তা খুব জটিল হতে পারে। কিশোর-কিশোরীরা অনলাইনে কী করছেন, কতক্ষণ সময় কাটাচ্ছেন এবং তাদের কতটা সময় ব্যয় করা উচিত, সেই সম্পর্কে তাদের সাথে কথা বললে তারা নেতিবাচক প্রতিক্রিয়া দিতে পারেন। কিশোর-কিশোরীদের এটাই করার কথা। একজন প্রাপ্তবয়স্ক ছেলের মা হিসাবে, আমি মনে করতে পারি কীভাবে আমরা তার কিশোর বয়সে গেমিংয়ে কতটা সময় কাটানো উচিত, তা নিয়ে সমস্যায় পড়েছিলাম। তার মতে পুরো দিনটাই গেম খেলে কাটানো যেত, কিন্তু আমার মতে নয়। মূল কথা হলো আলোচনা করা এবং একসাথে কাজ করার চেষ্টা করা। আপনার কিশোর-কিশোরী সন্তানকে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে দিলে, আপনি চিন্তাশীলভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তিনি তার মতে অন্যায়ের বিষয়ে আপনাকে জানালে, আপনি একটা একটা করে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি যদি মনে করেন যে তার কথা আপনি শুনছেন এবং আপনার নিয়মের কারণ তিনি বুঝতে পেরেছেন, তাহলে তার তা মেনে চলার সম্ভাবনা অনেক বেশি।পারস্পরিক সহানুভূতি
অভিভাবকত্ব কখনই সহজ ব্যাপার নয়। বিতর্ক হয়, আমাদের সবার খারাপ দিন আসে — এটা স্বাভাবিক। আমার কাছে যা কার্যকর বলে মনে হয়েছে, সেই অনুযায়ী সহজে কাজ করার কিছু পরামর্শ এখানে দিচ্ছি:- কখন থামবেন জানুন। আপনার কিশোর-কিশোরী সন্তান স্পষ্টভাবে চাপে পড়লে বা কোনো কাজের জন্য উদ্বিগ্ন হলে, অপেক্ষা করাই সবচেয়ে ভালো হবে। এমনকি আপনি যদি মনে করেন, আপনার কিছু বলা খুব জরুরি, তবুও সঠিক সময়ে না বললে তা কার্যকর হবে না। কখন বলা যাবে তা আপনি জানবেন। গাড়িতে বা ডিনারের সময়ে এই কথা বলা যেতে পারে। তিনি নিশ্চিন্ত এবং কথোপকথনে মনোযোগ দিতে পারবেন বলে মনে হলে, তখনই কথা বলার জন্য সময় বাছুন। কোনো চাপ সৃষ্টি করবেন না, কারণ তাতে প্রায়শই খারাপ হয়।
- আপনার মত পরিবর্তন করতে সম্মত হোন। কিশোর-কিশোরীদের মনে হতে হবে যে তাদের কথা শোনা হচ্ছে। আপনার মাঝেমধ্যেই আপোস করতে চাওয়ার ইচ্ছে দিয়ে আপনি বোঝাতে পারবেন যে আপনি তার কথা শুনছেন এবং তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছেন। শুরুর দিকে, আমি প্রায়শই একটি কঠোর নিয়মের প্রস্তাব করতাম, যাতে পরে সেটি পরিবর্তন করা সম্ভব হয়!
- বারবার, বারবার, বারবার। আপনার কিশোর-কিশোরী সন্তানের 13 বছর বয়সে যা তার জন্য সবচেয়ে ভালো হবে এমন কোনো জিনিস তার 14 বছর বয়সে তার জন্য সঠিক নাও হতে পারে। সোমবার তিনি যে বিষয়ে চিন্তিত ছিলেন, হয়তো বুধবারের মধ্যে সেটি আর সমস্যা নাও মনে হতে পারে। তাদের ডিজিটাল অভিজ্ঞতা সম্পর্কে নিয়মিত আলোচনা করতে হবে এবং কিশোর-কিশোরীদের সীমানা সম্পর্কে মনে করিয়ে দিতে হবে। সেটিংস আপডেট করতে হবে এবং নিয়মাবলী পুনর্বিবেচনা করতে হবে। ডিজিটাল প্যারেন্টিং অনুশীলনের মতো। এটি কার্যকর করতে আপনাকে এটি করা চালিয়ে যেতে হবে।
মনের শান্তি
ভাল খবর হলো যে এমনকি যদি মাঝে মাঝে মনে হয় যে আপনি হেরে যাচ্ছেন, তবুও এর ফল পাবেন। আপনাকে কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার জন্য টুল ব্যবহার করা, আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে নিয়মিত খোলামেলা কথোপকথন করা এবং আপনার অভিভাবকত্বের সব দক্ষতা একসাথে কাজে লাগানোই কার্যকর হবে। আপনি যদি বাস্তবিকভাবে কোথা থেকে শুরু করবেন তা খোঁজেন, তাহলে Meta-র তত্ত্বাবধান টুলগুলো আপনাকে বিভিন্ন অ্যাপে সীমানা সেট করতে এবং কথোপকথন চালিয়ে যেতে সাহায্য করতে পারে—একই সাথে বিশ্বাস ও স্বাধীনতার জায়গাও রয়েছে।এটি সহজ নয়, বিশেষত এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার সম্মুখীন মা-বাবারা আগে কখনও হননি। ডিজিটাল প্যারেন্টিং প্লেবুক এখনও প্রথম সংস্করণেই রয়েছে। সৌভাগ্যবশত, ডিজিটাল সুস্থতা সংক্রান্ত কথোপকথন শুরু করার প্রম্পট, মা-বাবাদের জন্য গাইড ইত্যাদি সহ Meta-র ফ্যামিলি সেন্টারে সাহায্যের জন্য প্রচুর দুর্দান্ত রিসোর্স রয়েছে। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, কারণ এটা সত্যি যে তারা খুব দ্রুত বড় হয়ে ওঠে।লেখকের নিজের বিষয়ে তথ্য
ভিকি শটবোল্ট (Vicki Shotbolt) হলেন Parent Zone-এর প্রতিষ্ঠাতা ও সিইও, এটি একটি বিশেষজ্ঞ সংগঠন যারা 40টিরও বেশি দেশে বিভিন্ন পরিবার ও অল্পবয়সী ছেলেমেয়েদের সাথে কাজ করে।সম্পর্কিত রিসোর্স
পরিবার হিসাবে ভার্চুয়াল রিয়ালিটিতে অংশ নেওয়া সংক্রান্ত গাইড
আরও পড়ুন