Meta
তত্ত্বাবধান
Facebook ও Messenger
Instagram
রিসোর্স

আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে AI নিয়ে কথা বলার জন্য 11টি কথোপকথন স্টার্টার

সাইবারবুলিয়িং রিসার্চ সেন্টারের সহযোগিতায় Meta লিখেছে

17 এপ্রিল, 2026

  • Facebook আইকন
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X আইকন
  • ক্লিপবোর্ড আইকন
একজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী সোফায় পাশাপাশি বসে আছেন, দুজনেই হাতে ধরে থাকা ডিজিটাল ডিভাইসে তাকিয়ে আছেন।
কিশোর-কিশোরীরা কীভাবে কোনো কিছু শেখেন, তৈরি করেন এবং তাদের চারপাশের বিশ্বকে এক্সপ্লোর করেন, AI তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। একজন অভিভাবক হিসাবে এর সাথে তাল মিলিয়ে চলা অনেক কঠিন হতে পারে, বিশেষ করে যখন প্রযুক্তির উন্নতি ক্রমাগত হয়েই চলেছে। তবে ভালো খবর এই যে, আপনার কিশোর-কিশোরী সন্তানের সঙ্গে AI সম্পর্কে অর্থপূর্ণ কথোপকথন করার জন্য, আপনাকে AI বিশেষজ্ঞ হতে হবে না। আপনাকে শুধু কৌতূহলী হতে হবে, খোলামেলা মনের হতে হবে এবং তার কথা শুনতে হবে। এই মুহূর্তে আপনি যা করতে পারেন তা হলো কথা বলা শুরু করুন।
আমরা Cyberbullying Research Center (সাইবারবুলিয়িং রিসার্চ সেন্টার)-এর সাথে কথোপকথন স্টার্টার তৈরি করার জন্য কাজ করেছি: এগুলো হচ্ছে কিছু ওপেন-এন্ডেড অর্থাৎ নির্দিষ্ট উত্তর না থাকা প্রশ্ন যা আপনি নিজের কিশোর-কিশোরী সন্তানকে জিজ্ঞাসা করতে পারেন, যেগুলো তার AI ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে পক্ষপাতহীন ভাবে কথোপকথন শুরু করতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের সাথেই নির্দেশিকা রয়েছে, যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে প্রশ্নটি কোন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবং কীভাবে সেটি করতে হবে।

1. সবচেয়ে বেশি উপযোগী কোন কাজে AI তোমাকে সাহায্য করেছে?

ইতিবাচকভাবে শুরু করুন। কিশোর-কিশোরীরা কীভাবে প্রযুক্তি ব্যবহার করছেন, সেই নিয়ে তারা বড়দের থেকে যথেষ্ট সমালোচনার শিকার হন। তাই প্রকৃত কৌতূহলের সাথে কথোপকথন শুরু করলে তা কথোপকথনের পুরো গতিবিধি পরিবর্তন করে দেয়। আপনি এখানে কোনো নির্দিষ্ট উত্তর খুঁজছেন না। শুধু শুনুন। যদি আপনার কিশোর-কিশোরী সন্তান কাঁধ ঝাঁকান বা বলেন যে তিনি জানেন না, তাহলে তাকে বোঝান যে আপনি শুধু জানতে চাইছেন যে AI কি কখনও স্কুলের কোনো কাজে তাকে সাহায্য করেছে বা হঠাৎ তার মনে আসা কোনো প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তাকে চিন্তাভাবনা করতে সাহায্য করুন। তারা যা বলবেন তার থেকে আপনি, এইসব টুল তারা আসলে কীভাবে ব্যবহার করছেন সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

2. AI-এর কারণে কাউকে কি কোনো আকর্ষণীয় পরিস্থিতির সম্মুখীন হতে শুনেছ? যেমন, স্কুলে বা কোনো বন্ধুর সাথে?

আপনার কিশোর-কিশোরী সন্তানের নিজস্ব পছন্দ সম্পর্কে সরাসরি জিজ্ঞাসা করার চেয়ে তার বন্ধুবান্ধব বা সহপাঠীদের সম্পর্কে জিজ্ঞাসা করা প্রায়শই সহজ হয়। বেশিরভাগের কাছেই কোনো না কোনো গল্প থাকে বা অন্তত তিনি তার সমবয়সী বন্ধুবান্ধবের গ্রুপে কোনো গল্প শুনেছেন। এটি জানার পর, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে তার এই বিষয়ে কী মনে হয়েছিল এবং তিনি হলে কী করতেন। পড়াশোনায় সততা, অতিরিক্ত শেয়ার করা বা AI-এর পরিবর্তে কখন কাউকে সাহায্যের জন্য মুখোমুখি জিজ্ঞাসা করা উচিত, এই ধরনের প্রসঙ্গ খোঁজার জন্য এটি একটি স্বাভাবিক জায়গা। আপনি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ বা জেরা করছেন না। আপনি শুধুমাত্র তারা যে অনলাইন দুনিয়ায় চলেন তার বিষয়ে কৌতূহলী।

3. AI যদি কখনো এমন কিছু বলে যা তোমার কাছে অস্বস্তিকর বা অদ্ভুত মনে হয়, তাহলে কি তুমি আমাকে সেই বিষয়ে বলবে?

এটি আপনার জিজ্ঞাসা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি। আপনি যা করছেন তা হলো আপনার কিশোর-কিশোরী সন্তানকে আপনার সাথে খোলাখুলি কথা বলার অনুমতি এবং উৎসাহ দেওয়া। এরপর, অবিলম্বে তাকে মনে করিয়ে দিন যে আপনি রেগে যাবেন না এবং আপনি শুধু এইজন্য জানতে চান যাতে আপনারা দুজনে মাথা খাটিয়ে বার করতে পারেন যে এর প্রতিক্রিয়ায় কী করা যায়। আপনার কিশোর-কিশোরী সন্তান আপনাকে স্পষ্ট উত্তর না দিলে বা এটিকে উপেক্ষা করতে চাইলে, জোর করবেন না। তখনকার মতো যেতে দিন। আপনি বীজ বপন করেছেন এবং সেই মুহূর্তে তার ফল পাওয়া না গেলেও, বীজ বপনের কাজটি গুরুত্বপূর্ণ।

4. এমন কিছু কি আছে যা তুমি কখনই AI-কে বলবে না? যেমন, তুমি যে বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চাও?

অনেকেই এই বিষয়ে গভীরভাবে চিন্তা করেননি। তারা শুধু সেই মুহূর্তে কী শেয়ার করা যাবে সেই সিদ্ধান্ত নেন এবং সেই মুহূর্তে তারা সবসময় স্পষ্ট চিন্তাভাবনা করছেন তা নয়। আপনার কিশোর-কিশোরী সন্তান এমন কিছু শেয়ার করে ফেললে যা পরে তার মনে হবে না করলে ভালো হতো, তার আগেই এখন এই বিষয়ে আলোচনা করা উচিত। নির্দ্বিধায় প্রথমে কথা বলুন। আপনি এটি উল্লেখ করতে পারেন যে আপনি AI-তে কী টাইপ করবেন তা নিয়ে চিন্তাভাবনা করেন কারণ আপনি জানেন যে সিস্টেম কথোপকথনের পরবর্তী সময়ে আগের অংশ রেফার করতে পারে। এবং এটা মনে করা সহজ যে আপনি নিজের ব্যক্তিগত মুহূর্তে শুধুমাত্র কোনো বটের সাথে কথা বলছেন, তবে আপনি যা শেয়ার করছেন তা যে আসলে ডেটা যা কোথাও রাখা থাকবে, এই বিষয়টি মনে রাখাও জরুরি, তাই এই বিষয়ে সচেতন হয়ে তথ্য শেয়ার করাই বুদ্ধিমানের কাজ। এরপর আপনার কিশোর-কিশোরীর ভাবনাকে গুরুত্ব দিন। এখানে কোনো ভুল উত্তর নেই এবং বেশিরভাগ লোকজনের জন্য এটি নির্দিষ্ট ক্ষেত্র অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আপনি নিজেও এটি ভালোভাবে বুঝতে পারেননি, এই ভাব প্রকাশ করলে, তা কথোপকথনকে বিশ্বাসযোগ্য ও প্রাসঙ্গিক করে রাখবে।

5. তুমি কি কখনো AI-কে এই কারণে কিছু জিজ্ঞাসা করেছ কারণ তোমার মনে হয়েছে যে কোনো আসল মানুষকে জিজ্ঞাসা করার চেয়ে AI-কে জিজ্ঞাসা করা সহজ?

আপনার কিশোর-কিশোরী সন্তান যদি এখন মন খুলে কথা বলেন, তাহলে দুটি বিষয় স্পষ্টভাবে বলা উচিত। প্রথমত, আপনি এমন একজন ব্যক্তি যার কাছে তিনি সবসময় নিশ্চিন্তে আসতে পারেন এবং আপনি তার বিষয়ে কোনো নেতিবাচক মতামত তৈরি করবেন না। দ্বিতীয়ত, তিনি যদি কোনো কিছু নিজের প্রচেষ্ঠায় বা তার বন্ধুদের সাথে মিলে বুঝতে চান, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। এটি বেড়ে ওঠার অংশ এবং এর মধ্যে AI-এর জায়গা কোথায় সেটি সম্পূর্ণভাবে যুক্তিসঙ্গত কথোপকথনের বিষয়। শুধু তাকে মনে করিয়ে দিন যে AI সবসময় ঠিক মতো পারফর্ম করে না এবং এই প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। যে বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ, সেগুলোর জন্য এমন কারোর কাছে যাওয়া উচিত যাকে তিনি চেনেন ও বিশ্বাস করেন।

6. তুমি কি জানো প্রাপ্তবয়স্কদের তুলনায়, Meta AI তোমার বয়সী ছেলেমেয়েদের জন্য আলাদাভাবে কাজ করে?

মনে রাখবেন, Meta AI এমনভাবে সেট আপ করা আছে যাতে কিশোর-কিশোরীদের জন্য কিছু নির্দিষ্ট প্রসঙ্গ আলাদাভাবে পরিচালনা করা হয়। কিছু প্রশ্ন রিডাইরেক্ট করা হবে এবং অন্যান্য প্রসঙ্গে Meta AI একেবারেই উত্তর দেবে না। যেমন মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল প্রসঙ্গের জন্য, Meta AI-কে চ্যাট করার বদলে বাইরের রিসোর্সের প্রতি নির্দেশ করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যা জানেন তা শেয়ার করুন, তারপর আপনার কিশোর-কিশোরী সন্তানকে তার জানা বিষয় শেয়ার করতে দিন। হয়তো তিনি এটির বিষয়ে ভেবেছেন। তিনি এই বিষয়টি না ভেবে থাকলে, আপনি তার বিবেচনার জন্য তাকে একটি বিষয় দিয়েছেন।

7. আমি লক্ষ্য করেছি যে তুমি সম্প্রতি [topic] সম্পর্কে খোঁজাখুঁজি করছ। সেই বিষয়ে তুমি কী ভাবছ?

ফ্যামিলি সেন্টারের মাধ্যমে, আপনি সর্বাধিক দশটি সাধারণ প্রসঙ্গ দেখতে পাবেন যা গত সাত দিনে আপনার কিশোর-কিশোরী সন্তান Meta AI ব্যবহার করে এক্সপ্লোর করেছেন, যেমন স্বাস্থ্য ও কল্যাণ, প্রযুক্তি বা ভ্রমণ। এই বিভাগের মধ্যে প্রচুর বিষয় রয়েছে এবং কোনো প্রসঙ্গ দেখে বোঝা যায় না যে তিনি আসলে কী জিজ্ঞাসা করেছেন। বরং, এটির উদ্দেশ্য হলো কথোপকথনের জন্য পথ খুলে দেওয়া। নিজে একা না দেখে বরং আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে একসাথে এই প্রসঙ্গগুলো বিবেচনা করে দেখার কথা ভেবে দেখুন। দুজনে এক সাথে মিলে প্রসঙ্গগুলো দেখলে এটি ইঙ্গিত করে যে আপনি তাকে ভুল কিছুর জন্য হাতে নাতে ধরার চেষ্টা করছেন না। আপনার লক্ষ্য হলো এমন বিষয়ে আন্তরিক আগ্রহ দেখানো যা তার কাছে গুরুত্বপূর্ণ, তাকে দোষারোপ করা নয়। কোনো সংবেদনশীল বিষয় সামনে এলে, বিচলিত না হয়ে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করুন। পরবর্তী কথোপকথন শুরু করতে এটি ব্যবহার করুন। এই টুল সম্পর্কে আরও তথ্য Meta হেল্প সেন্টার-এ পাবেন।

8. AI কি কখনো তোমাকে এমন কিছু বলেছে যা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে?

AI কখনও কখনও কিছু জিনিস নিজে থেকেই তৈরি করে এবং সেটি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তা করে। আপনার কিশোর-কিশোরী সন্তান হয়তো ইতিমধ্যেই এর নাম জানেন: "দৃষ্টিভ্রম হওয়া।" সময়ের সাথে সাথে AI মডেল উন্নত হতে থাকলেও, এখনও নিয়মিত দৃষ্টিভ্রম হতে থাকবে। আপনার কিশোর-কিশোরী সন্তানের এটি বোঝা দরকার যে সার্চ ইঞ্জিন থেকে AI আলাদা এবং এটি তাকে যা বলে তা আবার যাচাই করে নেওয়া ভালো ও স্ট্যান্ডার্ড অনুশীলন। তিনি যদি বলেন যে তিনি কখনও AI-এর থেকে কোনো ভুল তথ্য পাননি, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে এমনটা হলে তিনি কীভাবে তা জানতে পারবেন। তাছাড়া, তার মনে এই চিন্তা জাগিয়ে তুলুন যে বন্ধুদের সাথে, ক্লাসে বা কোনো অ্যাসাইনমেন্টে আত্মবিশ্বাসের সাথে কিছু শেয়ার করার পর যখন দেখা যাবে যে AI সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে, তখন সেটা কত লজ্জাজনক হবে।

9. স্কুলের কাজের জন্য AI ব্যবহার করার বিষয়ে তোমার শিক্ষকরা কী বলেন? কোন বিষয়গুলো অবশ্যই গ্রহণযোগ্য এবং কোন বিষয়গুলো অবশ্যই নয় সেই সম্পর্কে তোমার বন্ধুরা কী বলে? তোমার মতে সীমারেখাটি কোথায়?

অন্যদের সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনার নিজের কিশোর-কিশোরী সন্তানের উপর চাপ কমে যায়। আমরা চাই তিনি অবাধ চিন্তার ক্ষেত্রে সাহায্যের জন্য AI ব্যবহার করা এবং শুধু নিজের কাজ করে দেওয়ার জন্য AI ব্যবহার করা এই দুটির মধ্যে পার্থক্য নিয়ে ভাবুন। এর কোনো সহজ উত্তর নেই, এইজন্যই আপনাদের দুজনের এটি নিয়ে কথা বলা উচিত। মনে রাখবেন, এই বিষয়ে আপনার ব্যক্তিগত অবস্থান প্রয়োগ না করে আপনাকে কৌতূহলী হতে হবে। আপনি তার সাথে সম্পূর্ণভাবে সম্মত হতে পারেন, আবার কিছুটা আপত্তি প্রকাশ করতে পারেন। তিনিও এটি করতে পারেন। এতে কথোপকথন অর্থপূর্ণ ও গঠনমূলক হয়ে ওঠে।

10. AI এমন একটি বিষয় যা নিয়ে সবাই প্রায়ই কথা বলে। তুমি কি এই সম্পর্কে এমন কিছু শুনেছে বা পড়েছে যা দেখে তুমি থমকে গেছ বা উদ্বিগ্ন হয়েছ অথবা তুমি তা সেই মুহূর্তে বুঝতে পারনি?

এই প্রশ্নটির ক্ষেত্রে আপনি হয়তো তার হয়ে উত্তর দিতে চাইবেন। এর কোনো প্রয়োজন নেই। আমরা একটি বিবর্তনশীল মুহূর্তে রয়েছি এবং বেশিরভাগটাই এখনও অজানা। আমরা আসলে বর্তমানে ও ভবিষ্যতে আমাদের সমাজ ও জীবনে AI-এর ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি নিরাপদ স্থান তৈরি করার চেষ্টা করছি। এমন যে কোনো বিষয় নির্দ্বিধায় উত্থাপন করতে পারেন যা আপনাকে ভাবায় বা উদ্বিগ্ন করে। আপনার কিশোর-কিশোরী সন্তানের এই বিষয়ে হয়তো কোনো সাহায্যমূলক ও মন ভালো করা মতামত থাকতে পারে যা আপনাকে এই বিষয়ে নিজের ভাবনা গুছিয়ে নিতে সাহায্য করতে পারে। সমাধান না করতে পারলে সমস্যা নেই। এটি আশা করা যায় যে সময়ের সাথে সাথে আপনার পরিবার যে কোনো প্রশ্নের উত্তর এক সাথে মিলে বার করতে পারবে।

11. তুমি কীভাবে AI ব্যবহার করো, সেই বিষয়ে আমি সত্যিই খুব একটা জানি না। তুমি কি আমায় তা দেখাতে পারবে?

আপনি যখন নিজের কিশোর-কিশোরী সন্তানকে আপনাকে কিছু শেখাতে বলেন, তখন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যায়, কারণ এখন আপনার কাছে না বরং তার কাছেই সব কর্তৃত্ব থাকে। আপনি তাকে সঠিক সময়ে বললে, আপনার কিশোর-কিশোরী সন্তান এই অনুরোধে ভালোভাবে সাড়া দেবে। এরপর, আপনার সন্তান বাস্তবে এইসব টুল কীভাবে ব্যবহার করেন সেই আকর্ষণীয় দৃশ্য আপনি দেখতে পাবেন- যা অন্য কোনো উপায়ে পাওয়া কঠিন। আপনারা দুজনেই তার পছন্দের কফি বা আইসক্রিমের দোকানে যেতে পারেন যেখান একসাথে বসে কফি বা আইসক্রিম খেতে খেতে তার AI ব্যবহার করা ও তা থেকে উপকৃত হওয়ার বিষয়টি তিনি আপনাকে দেখাতে পারবেন। তিনি যদি এই বিষয়ে রাজী থাকে, তাহলে অবিলম্বে ক্যালেন্ডারে দিন ঠিক করে ফেলুন। আপনি সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না, যেখানে আপনার কিশোর-কিশোরী সন্তান কিছু সময়ের জন্য আপনাকে তার নিজস্ব জগতে প্রবেশাধিকার দেবে।

ফিচার ও টুল

Instagram লোগো
দৈনিক সময়সীমা সেট করা
Instagram লোগো
Instagram-এ তত্ত্বাবধান টুল
Instagram লোগো
স্লিপ মোড চালু করা
Facebook লোগো
সময়সীমা সেট করা

সম্পর্কিত রিসোর্স

Meta Quest হেডসেট ও কন্ট্রোলার ব্যবহার করছেন এমন একটি শিশুর ছবি, যেখানে তিনি আনন্দের সাথে VR-এ খেলছেন এবং অন্যরা সোফায় বসে তাকে উৎসাহিত করছেন।
পরিবার হিসাবে ভার্চুয়াল রিয়ালিটিতে অংশ নেওয়া সংক্রান্ত গাইড
আরও পড়ুন
একটি ঝাঁ চকচকে অফিসে দুইজন ব্যক্তি একসাথে একটি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, তাদের একজন বসে আছেন ও একজন দাঁড়িয়ে আছেন।
অনলাইনে তৈরি সম্পর্ক নিয়ন্ত্রণ করা | Parentzone
আরও পড়ুন
একজন লোক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, তার মুখ ফোনের বেগুনি ও নীল আলোয় আলোকিত।
আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে সাইবার বুলিয়িং বা সাইবার হেনস্থা হলে কী করবেন
আরও পড়ুন

Meta
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টারMeta নিরাপত্তা কেন্দ্রMeta-র প্রাইভেসি সেন্টারMeta সম্পর্কেMeta হেল্প সেন্টার

Instagram
Instagram তত্ত্বাবধানInstagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইডInstagram হেল্প সেন্টারInstagram ফিচারInstagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা

Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধানFacebook হেল্প সেন্টারMessenger হেল্প সেন্টারMessenger-র ফিচারFacebook-এর প্রাইভেসি সেন্টারজেনারেটিভ AI

রিসোর্স
রিসোর্স হাবMeta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদকো-ডিজাইন প্রোগ্রাম

সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ডপ্রাইভেসি পলিসিশর্তাবলীকুকি পলিসিসাইটম্যাপ

অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
© 2026 Meta
ভারত