তত্ত্বাবধান
তত্ত্বাবধানের মাধ্যমে আপনার কিশোর-কিশোরী সন্তানকে সহায়তা করুন
স্ক্রিন টাইম পরিচালনা করতে, প্রাইভেসি সেটিংস অ্যাডজাস্ট করতে এবং Instagram, Facebook, Messenger, Meta Horizon ও Threads-এ আপনার কিশোর-কিশোরী সন্তানের অভিজ্ঞতা কেমন হবে সে বিষয়ে নির্দেশ দিতে ডিজিটাল সীমানা তৈরি করুন।
প্রোফাইল ও অডিয়েন্সস্যামের কনটেন্ট কারা দেখতে এবং ইন্টার্যাক্ট করতে পারবেন
প্রোফাইল ও অডিয়েন্সস্যামের কনটেন্ট কারা দেখতে এবং ইন্টার্যাক্ট করতে পারবেন
প্রোফাইল ও অডিয়েন্সস্যামের কনটেন্ট কারা দেখতে এবং ইন্টার্যাক্ট করতে পারবেন
প্রোফাইল ও অডিয়েন্সস্যামের কনটেন্ট কারা দেখতে এবং ইন্টার্যাক্ট করতে পারবেন
মেসেজ ডেলিভারিস্যামকে কে মেসেজ করতে পারবেন
মেসেজ ডেলিভারিস্যামকে কে মেসেজ করতে পারবেন
মেসেজ ডেলিভারিস্যামকে কে মেসেজ করতে পারবেন
মেসেজ ডেলিভারিস্যামকে কে মেসেজ করতে পারবেন
নতুন কী আছে
সহজ সেটআপ
যে অ্যাকাউন্টগুলো তত্ত্বাবধান করতে চান, সেগুলো বেছে নিন
sunflower_power77Instagram
Jordan JonesFacebook
নতুন কী আছে
সহজ সেটআপ
শুরু করুন
একসাথে তত্ত্বাবধান সেট আপ করা
তত্ত্বাবধান একটি ঐচ্ছিক ফিচার, যা আপনাকে নিজের কিশোর-কিশোরী সন্তানের সাথে মিলে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে মা-বাবা হিসাবে তার Meta অ্যাপে আপনার কতটা নজর রাখা উচিত।
ধাপ 1: আপনার কিশোর-কিশোরী সন্তানকে আমন্ত্রণ জানান
ধাপ 2: প্রাইভেসি ও নিরাপত্তা সেটিংস অ্যাডজাস্ট করুন
ধাপ 3: সীমাবদ্ধতা ও বাউন্ডারি সেট আপ করুন
ধাপ 4: অবহিত থাকুন ও অ্যালার্ট পান
ধাপ 5: ড্যাশবোর্ড দেখুন
ধাপ 1: আপনার কিশোর-কিশোরী সন্তানকে আমন্ত্রণ জানান
তত্ত্বাবধান করার জন্য আপনার কিশোর-কিশোরী সন্তানকে আমন্ত্রণ জানিয়ে শুরু করুন। এটি সক্রিয় হওয়ার আগে তাকে আমন্ত্রণ গ্রহণ করতে হবে — অথবা এর পরিবর্তে তিনি তত্ত্বাবধানের অনুরোধ করতে পারেন।
Meta
Family Center
আমাদের অ্যাপে তত্ত্বাবধান
আপনার কিশোর-কিশোরী সন্তানকে আমন্ত্রণ জানান যাতে আপনি তাকে সহায়তা ও তত্ত্বাবধান করতে পারেন। তত্ত্বাবধান শুরু হওয়ার আগে তাকে স্বীকার করতে হবে।
আমন্ত্রণ তৈরি করুন
নমনীয় সেটিংস
কিশোর-কিশোরীদের ডিজিটাল অভিজ্ঞতা গড়ে তোলে
আপনার কিশোর-কিশোরী সন্তান কাদের সাথে ইন্টার্যাক্ট করেন, কী কনটেন্ট দেখেন ও তার স্ক্রিন টাইম সংক্রান্ত সেটিংস একসাথে মিলে কাস্টমাইজ করুন, যাতে তার নিরাপত্তা ও স্বাধীনতায় সহায়তা করতে পারেন।
একাধিক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা
সময়সীমার বিষয়ে সহযোগিতা করা
কন্ট্যাক্ট ও কনটেন্ট সেটিংস দেখা
সন্তান বড় হওয়ার সাথে সাথে সেটিংস অ্যাডজাস্ট করা
প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
আপনার প্রশ্নের উত্তর
প্রায়শই জিজ্ঞাসিত সাধারণ প্রশ্ন
প্রায়শই জিজ্ঞাসিত সাধারণ প্রশ্ন
আমি Instagram, Facebook, Messenger, Meta Quest বা Threads-এ কীভাবে অভিভাবকীয় তত্ত্বাবধান সেট আপ করব?আপনি Meta-র ফ্যামিলি সেন্টারে গিয়ে তত্ত্বাবধান সেট আপ করতে পারবেন, এটি প্রতিটি অ্যাপেই উপলভ্য থাকে এবং আপনার কিশোর-কিশোরী সন্তানের অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করার বিষয়ে এটি আপনাকে গাইড করে। Meta Horizon-এ, 10-12 বছর বয়সী ইউজারদের ক্ষেত্রে Meta Horizon অ্যাকাউন্ট তৈরি করার সময় অটোমেটিক তাদের তত্ত্বাবধানের আওতায় নিয়ে আসা হয়।
মা-বাবা দুজনেই কি একই কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট তত্ত্বাবধান করতে পারবেন?না, শুধুমাত্র মা-বাবার মধ্যে যে কোনো একজন অথবা একজন অভিভাবকই কিশোর-কিশোরী সন্তানের অ্যাকাউন্টে সহায়তা করতে পারবেন। তবে, মা-বাবারা সর্বাধিক পাঁচটি অ্যাকাউন্টে সহায়তা করতে পারেন।
আমার কিশোর-কিশোরী সন্তান কি তত্ত্বাবধান বন্ধ করতে পারবে?কিশোর-কিশোরীরা তত্ত্বাবধান বন্ধ করতে পারেন, তবে আপনাকে সাথে সাথে জানানো হবে। এর ফলে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।
আমি কি ব্যক্তিগত মেসেজ বা চ্যাটের ইতিহাস দেখতে পাব?না, Meta-এর তত্ত্বাবধান টুল এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা কিশোর-কিশোরীদের প্রাইভেসি বজায় রাখতে সাহায্য করে। আপনি কাটানো সময় এবং কন্ট্যাক্ট লিস্টের মতো ইনসাইট দেখতে পারবেন, তবে মেসেজের কনটেন্ট দেখতে পাবেন না।
Facebook ও Messenger সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
Facebook ও Messenger সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
আমার কিশোর-কিশোরী সন্তান যেসব Facebook গ্রুপে যোগ দেবে, আমি কি সেগুলোর উপর নজর রাখতে পারব?তত্ত্বাবধান চালু করা থাকলে, আপনার কিশোর-কিশোরী সন্তান কোন গ্রুপে যোগ দিচ্ছেন আপনি তা দেখতে পাবেন এবং গ্রুপের নতুন কোনো অ্যাক্টিভিটি হলেও সেই সম্পর্কে জানতে পারবেন।
আমার কিশোর-কিশোরী সন্তানের Facebook পোস্ট বা প্রোফাইল কারা দেখতে পাবেন, আমি কি তা নিয়ন্ত্রণ করতে পারব?আপনি পোস্ট, প্রোফাইলের দৃশ্যমানতা ও ফ্রেন্ড রিকোয়েস্ট সংক্রান্ত প্রাইভেসি সেটিংস দেখতে এবং তা পরিচালনা করার জন্য সাহায্য করতে পারবেন।
Messenger-এ আমার কিশোর-কিশোরী সন্তান কাকে মেসেজ পাঠাচ্ছে, আমি কি তা দেখতে পাব?আপনি তার কন্ট্যাক্ট লিস্ট ও সাম্প্রতিক ইন্টার্যাকশন দেখতে পারবেন, তবে ব্যক্তিগত মেসেজের কনটেন্ট দেখতে পারবেন না।
Messenger-এ কারা আমার কিশোর-কিশোরী সন্তানকে মেসেজ পাঠাতে পারবেন, আমি কি তা সীমিত করতে পারব?মেসেজ রিকোয়েস্ট সেটিংস সহ কারা আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে যোগাযোগ করতে পারবেন, তত্ত্বাবধানের মাধ্যমে আপনি তা পরিচালনায় সাহায্য করতে পারবেন।
Instagram-এর প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Instagram-এর প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Instagram-এ আমার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করে, আমি কি তা দেখতে পাব?আপনার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করেন এবং কারা আপনার সন্তানকে ফলো করেন, তত্ত্বাবধান আপনাকে তা দেখতে দেয়, যা আপনাকে তার চেনাজানা লোকজন সম্পর্কে জানতে সাহায্য করে।
Instagram-এর 'এক্সপ্লোর' বা Reels-এ আমার কিশোর-কিশোরী সন্তান যা দেখে, আমি কি তা সীমিত করতে পারব?এক্সপ্লোর ও Reels সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যায় না, তবে আপনার কিশোর-কিশোরী সন্তান কতক্ষণ Instagram ব্যবহার করছেন আপনি তা দেখতে পাবেন এবং তিনি যাতে ইতিবাচকভাবে সেটি ব্যবহার করেন, সেই বিষয়ে উৎসাহ দিতে পারবেন।
আমার কিশোর-কিশোরী সন্তান Instagram-এ কারো বিরুদ্ধে অভিযোগ জানালে, আমাকে কি তা জানানো হবে?আপনার কিশোর-কিশোরী সন্তান অভিযোগ করা কনটেন্ট বা অ্যাকাউন্ট শেয়ার করলে আপনি নোটিফিকেশন পাবেন, যা আপনাকে সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার বিষয়ে ইনসাইট দেবে।
আমার কিশোর-কিশোরীর ব্যবহার সম্পর্কে আমি কি অন্য কোনো নোটিফিকেশন পাব?যে মা-বাবারা 'তত্ত্বাবধান' ব্যবহার করেন, তাদের কিশোর-কিশোরী সন্তান অল্প সময়ের মধ্যে বার বার আত্মহত্যা বা নিজের ক্ষতি করা সম্পর্কিত শব্দ খুঁজতে চাইলে, তাদেরকে Instagram তা জানায়। অধিকাংশ কিশোর-কিশোরীরা Instagram-এ আত্মহত্যা ও নিজের ক্ষতি করা সংক্রান্ত কনটেন্ট খোঁজার চেষ্টা করেন না এবং যখন তারা এটি করেন, তখন আমাদের পলিসি অনুসারে এই সার্চগুলো ব্লক করা হয় এবং এর পরিবর্তে তাদের এমন রিসোর্স ও হেল্পলাইনের নির্দেশ করা হয়, যেখান থেকে তারা সহায়তা পেতে পারেন। এই সব অ্যালার্ট তৈরি করা হয়েছে, যাতে মা-বাবারা জানতে পারেন যে তাদের কিশোর-কিশোরী সন্তান বারবার এই ধরনের কনটেন্ট খোঁজার চেষ্টা করছেন এবং তাদের কিশোর-কিশোরী সন্তানকে এই সমস্যার ক্ষেত্রে সহায়তা করার জন্য প্রয়োজনীয় রিসোর্স যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।
Meta Horizon ও Meta Quest সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
Meta Horizon ও Meta Quest সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
আমার সন্তানের Meta Quest হেডসেটে আমি কি গেম, অ্যাপ বা ওয়ার্ল্ড ব্লক করতে পারব?হ্যাঁ, বয়সের রেটিং ও কনটেন্টের ধরন অনুযায়ী আপনি অ্যাপ ব্যবহারের অনুমোদন দিতে বা তা সীমিত করতে পারবেন।
আমি কীভাবে Meta Horizon ও Meta Quest-এ নিজের সন্তানের স্ক্রিন টাইম পরিচালনা করব?আপনি দৈনিক সময়সীমা সেট করতে, বিরতির সময়সীমা নির্ধারণ করতে পারবেন এবং প্রতিটি অ্যাপ ও ওয়ার্ল্ডে আপনার কিশোর-কিশোরী সন্তান কতক্ষণ থাকছেন, তা দেখতে পারবেন।
আমার কিশোর-কিশোরী সন্তান Meta Quest-এ কোনো নতুন গেম ইনস্টল করলে, আমি কি তা জানব?আপনার কিশোর-কিশোরী সন্তান অ্যাপ যোগ করলে বা সরিয়ে দিলে আপনি নোটিফিকেশন পাবেন, যাতে আপনি সেই বিষয়ে জানতে পারেন।
Threads সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
Threads সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন
Threads-এ আমার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করে, আমি কি তা দেখতে পাব?আপনার কিশোর-কিশোরী সন্তান কাদের ফলো করেন এবং কারা আপনার সন্তানকে ফলো করেন, তত্ত্বাবধান আপনাকে তা দেখতে দেয়, এতে আপনি তার চেনাজানা লোকজন সম্পর্কে জানতে পারেন। এমনকি তত্ত্বাবধানের সাহায্যে আপনার কিশোর-কিশোরী সন্তান কাদের ব্লক করেছেন, তাও দেখতে পাবেন।
আমি কি Threads-এ আমার কিশোর-কিশোরী সন্তানের প্রাইভেসি সেটিংস দেখতে পারব?আপনি পোস্ট, প্রোফাইলের দৃশ্যমানতা ও ফ্রেন্ড রিকোয়েস্ট সংক্রান্ত প্রাইভেসি সেটিংস দেখতে পাবেন এবং তা পরিচালনা করার জন্য সাহায্য করতে পারবেন। এই সেটিংসে পরিবর্তন করতে আপনার কিশোর-কিশোরী সন্তানকে অ্যাপের মাধ্যমে আপনার অনুমোদন নিতে হবে।
আমার কিশোর-কিশোরী সন্তান Threads-এ কতটা সময় কাটাবে, আমি কি তার জন্য সময়সীমা অ্যাডজাস্ট করতে পারবো?হ্যাঁ, আপনি সময়সীমা সেট করতে পারবেন যা আপনার কিশোর-কিশোরী সন্তান অ্যাপে কতক্ষণ সময় কাটাচ্ছেন তা প্রভাবিত করবে। এছাড়াও, আপনার কিশোর-কিশোরী সন্তানের অ্যাপ ব্যবহার করার পরিমাণ সংক্রান্ত নিয়মিত রিপোর্টও পেতে পারেন।
Meta AI ও AI চশমা সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Meta AI ও AI চশমা সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমার কিশোর-কিশোরী সন্তান Meta AI-এর সাথে কী বিষয়ে কথা বলে, আমি কি তা দেখতে পারব?আপনার কিশোর-কিশোরী সন্তান Meta AI-এর সাথে স্কুল, ভ্রমণ অথবা স্বাস্থ্য ও কল্যাণের মতো যে সাধারণ প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেন, তত্ত্বাবধানের মাধ্যমে আপনি সেগুলো দেখতে পাবেন। আপনি তার আসল কথোপকথন দেখতে পাবেন না, এতে আপনার কিশোর-কিশোরী সন্তানের প্রাইভেসি বজায় থাকবে এবং আপনি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন।
আমার কিশোর-কিশোরী সন্তানকে Meta AI কী বলতে পারবে, আমি কি তা সীমিত করতে পারব?কিশোর-কিশোরীদের জন্য ডিফল্টভাবে 13+ অভিজ্ঞতা সেট করা থাকে এবং আপনি নিজের কিশোর-কিশোরী সন্তানের জন্য আরও বিধি-নিষেধযুক্ত সেটিং বেছে নিতে পারেন, যাতে Meta AI-এর উত্তর দেওয়ার ক্ষেত্রে আরও বিধি-নিষেধ আরোপ করা যায়। আপনার কিশোর-কিশোরী সন্তানকে জানানো হবে এবং এটি আবার পরিবর্তন করতে হলে আপনার অনুমোদন প্রয়োজন হবে।
আমি কি আমার কিশোর-কিশোরী সন্তানের চশমায় Meta AI-এর সঙ্গে তার কথোপকথন তত্ত্বাবধান করতে পারব?হ্যাঁ। তত্ত্বাবধানের মধ্যে AI চশমাতে Meta AI-এর সাথে করা কথোপকথন অন্তর্ভুক্ত রয়েছে। এতে মিউজিক, কল বা ফটোর মতো অন্যান্য অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত থাকে না।